Thursday, 29 October 2026
শিরোনাম
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
এক্সক্লসিভ

১৮-৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথের কথা ভাবছে সরকার: প্রেস সচিব

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
১৮-৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথের কথা ভাবছে সরকার: প্রেস সচিব

সরকার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের (১৮-৩২ বছর বয়সী) জন্য আলাদা বুথের কথা ভাবছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের সময় ১৮-৩২ বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কিনা সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাত ৮টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হওয়ার কথা বলেছেন।

প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন ত্রয়োদশ নির্বাচন যেন নির্বাচন যেন লোক দেখানো না হয়, সত্যিকারের সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে হবে। সকলেই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। 

নির্বাচনকে কেন্দ্র করে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে জানিয়ে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। এর মধ্যে ৫ লাখ আনসার, ১ লাখ ৭০ হাজার থাকবে পুলিশ সদস্য।

সশস্ত্রবাহিনী আর কতদিন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পালন করবে এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বিস্তারিত কিছু না বললেও জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।