Sunday, 1 November 2026
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
ক্যাম্পাস

১৬ দিনের ছুটিতে যাচ্ছে ইবি, খোলা থাকবে আবাসিক হল

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
১৬ দিনের ছুটিতে যাচ্ছে ইবি, খোলা থাকবে আবাসিক হল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে শীতকালীন অবকাশ, যিশু খ্রিস্টের জন্মদিন এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে সর্বমোট ১৬ দিনের ছুটিতে যাচ্ছে। আগামী ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১২ দিনের ছুটির কথা বলা হলেও সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ১৬ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

 

ইতিপূর্বে আগামী ২৩ ডিসেম্বর থেকে ছুটি শুরুর কথা থাকলেও গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ ও ২২ ডিসেম্বর ২ দিন ছুটি বৃদ্ধি করা হয়। তবে বর্ধিত ছুটিতে ক্লাস বন্ধ থাকলেও বিভিন্ন বিভাগে চলমান পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি চলবে বলে জানানো হয়েছে।

 

এর আগে এক অফিস আদেশে শীতকালীন ও বড় দিন উপলক্ষ্যে ২৩ ডিসেম্বর থেকে ০১ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ এবং পরবর্তী বিজ্ঞপ্তিতে ২১ ও ২২ ডিসেম্বরেও ক্লাস বন্ধ থাকার সিদ্ধান্ত জানানো হয়। তবে, অফিস বন্ধকালীন বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে বলে জানিয়েছে রেজিস্ট্রার অফিস। ছুটি শেষে ৪ জানুয়ারি অফিস খোলার দিন বিভাগ, অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অনুপস্থিতির প্রতিবেদন বেলা ১১ টার মধ্যে রেজিস্ট্রার অফিসে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

 

ফলে, বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৯ ও ২০ ডিসেম্বর এবং ২ ও ৩ জানুয়ারি বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা। সব মিলিয়ে মোট ১৬ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। তবে শীতের ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আবাসিক হল সমূহ খোলাই থাকবে বলে নিশ্চিত করেছে প্রভোস্ট কাউন্সিল।

 

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহিদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ জাকির হোসেন জানান, শীতকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ যথারীতি খোলা থাকবে।

 

শিক্ষার্থীরা নিজ নিজ হলে থেকে চাকরির পড়াশোনা বা অন্যান্য পড়াশোনা ও আনুষঙ্গিক কাজ নির্বিঘ্নে করতে পারবে। তবে ছুটিতে হল খোলা থাকলেও বিভিন্ন ডাইনিংয়ে পর্যাপ্ত খাবার পরিবেশনায় গাফিলতির বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। এ বিষয়ে আগামী শনিবার প্রভোস্ট কাউন্সিলের মিটিংয়ে আলোচনা করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।