Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

১২ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
১২ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

ভারতে অবৈধভাবে প্রবেশকারী ১২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে দেশে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সকল আনুষ্ঠানিকতা শেষে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন সীমান্তের শুন্য রেখায় তাদেরকে হস্তান্তর করে ভারত। ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের কাছে তাদের হস্তান্তর করা হয়।

দেশে ফেরত পাঠানোদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ। তারা জানান, কাজের প্রলোভনে দালালদের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যান তারা। পরে তাদেরকে ফেলে চলে আসে দালালরা। পরবর্তীতে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করে জেল হাজতে পাঠায়।

সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, দেশে ফেরত আসা ১২ জনের মধ্যে এগারোজনই প্রাপ্তবয়স্ক। তারা মূলত কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।