Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
সারা দেশ রাজনীতি

১০ বছর পর সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
১০ বছর পর সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

দীর্ঘ ১০ বছর পর প্রথম প্রকাশ্যে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সর্বশেষ ২০১৩ সালের মার্চ মাসে সংবাদ সম্মেলন করেছিল দলটি।

আগামীকাল শনিবার (১৫ জুলাই) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদ মাধ্যমে পাঠানো এক আমন্ত্রণ বার্তায় জামায়াত জানিয়েছে, শনিবার (১৫ জুলাই) দুপুর আড়াইটায় গুলশান-২ এর ৮৪ নং রোডের ৭নং প্লটের সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

এতে সকল সাংবাদিকদের উপস্থিতি কামনা করেছে দলটি। শনিবার (১৫ জুলাই) সিলেটে বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিয়েছে জামায়াত। কিন্তু সিলেট মহানগরী পুলিশ (এসএমপি) ওই সমাবেশের অনুমতি দেয়নি। নাশকতার শঙ্কা থাকায় অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।

এর আগে শুক্রবার (১৪ জুলাই) সিলেটের সমাবেশস্থল রেজিস্ট্রি মাঠ গিয়ে সেখান থেকে আটক হয়েছেন সাত নেতা-কর্মী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।