Saturday, 24 October 2026
শিরোনাম
চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা
জাতীয়

১০ ডিসেম্বর বিএনপির কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়নি: ডিএমপি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
১০ ডিসেম্বর বিএনপির কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়নি: ডিএমপি

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঘোষিত মানববন্ধন কর্মসূচির অনুমতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

ড. খ. মহিদ উদ্দিন বলেন, গত ১৫ নভেম্বর তফসিলের পর থেকে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য সকল সংস্থাগুলো কাজ করছে। সে অনুযায়ী ধাপে ধাপে আমাদের কার্যক্রম চলছে। এখন নির্বাহী বিভাগের যেকোনো সিদ্ধান্ত নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না, আমাদের বিবেচনায় নিতে হয়।

 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনও সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করছে, এ অবস্থায় কোথাও কিছু করতে গেলে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণকে আমরা স্বাগত জানাবো। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ ডিএমপি অনুসরণ করবে।

 

ড. খ. মহিদ উদ্দিন বলেন, বিএনপির মানবন্ধনের অনুমতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ডিএমপি কমিশনার ইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

 

এর আগে আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দেয় বিএনপি। গত ৪ ডিসেম্বর বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।