Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

১০০ টাকা ধরিয়ে দিয়ে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, দাদা গ্রেপ্তার

admin • 15 Dec 2023, 10:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
১০০ টাকা ধরিয়ে দিয়ে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, দাদা গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৪) ১০০ টাকার নোট ধরিয়ে দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক দাদার বিরুদ্ধে। এ ঘটনায় আকসেদ আলী (৫০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

 

আকসেদ আলী উপজেলার সিংড়া ইউনিয়নের নারায়ণপুর এলাকার বাসিন্দা। সম্পর্কে আকসেদ আলী ওই কিশোরীর দাদা।

ওই কিশোরীর দাদা জানান, গত বুধবার সন্ধ্যা ৭ টায় প্রতিবন্ধী মেয়েটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন কোনো সন্ধান পায়নি। পরে আজ শুক্রবার বেলা ১১টায় গ্রামের মসজিদের মাইক থেকে মাইকিং করা হয়।

 

এরপর বিষয়টি জানাজানি হলে আকসেদ আলী (৫০) আজ বেলা ১২টার দিকে তার বাড়ির পাশে একটি কলা বাগানে চোখ বাঁধা অবস্থায় রেখে যায়। পরে ওই মেয়েটির হাতে ১০০ টাকা ধরিয়ে দেয়। ঘটনা ধামাচাপা দিতে তাকে নানার বাড়িতে পাঠানোর চেষ্টা করে। এরপর বাক প্রতিবন্ধী মেয়েটি বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানান যে তার হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করেছে আকসেদ আলী।

স্থানীয় ইউপি সদস্য মো. মনজু মিয়া জানান, শুক্রবার সকালে ওই কিশোরীরর দাদা এসে ঘটনাটি জানিয়েছেন। আইনি সহায়তার জন্য তাঁকে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি।

 

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, কিশোরীর পরিবার পক্ষ থেকে সন্ধ্যায় থানায় মামলা করলে আকসেদ আলীকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।