Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

১ম পুনর্মিলনীর স্বাদ পেল ইবির ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ

admin • 14 Oct 2023, 08:53 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
১ম পুনর্মিলনীর স্বাদ পেল ইবির ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ

প্রথম পুনর্মিলনী ও বিভাগের ২৫ বছর পূর্তি অর্থাৎ রজতজয়ন্তী উৎসবে মেতেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ। পুনর্মিলনী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান’সহ নানা আয়োজন করে বিভাগটি।

সাবেক-বর্তমান মিলিয়ে প্রায় হাজারের কাছাকাছি শিক্ষার্থীদের অংশগ্রহণে শনিবার (১৪ অক্টোবর) শোভাযাত্রার মাধ্যমে মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সূচনা করে বিভাগটি। এর-আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে একটি সাংস্কৃতিক সন্ধ্যা ও মিলনমেলারও আয়োজন রাখা হয়।

এদিকে শোভাযাত্রাটি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে এসে সমবেত হয়। পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে পূর্ব নির্ধারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, আমরা এমন একটি বিভাগে পড়াশোনা করার সুযোগ পেয়েছি, যা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিভাগে আমরা বিজ্ঞানের দুইটি অংশ নিয়ে নিয়ে পড়াশোনা করি। তন্মধ্যে, একটি হলো পুষ্টি এবং অন্যটি খাদ্য প্রযুক্তি। দুটো বৃহত্তম বিজ্ঞানের অংশকে আমরা একত্রে পাঠদান করছি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, পাঁচ বছর ধরে আপনাদেরে আমরা এখানে গড়িয়েছি, মানুষ করিয়েছি, খাওয়াইছি। আজকে আপনারাই আমাদেরকে দিবেন এই অঙ্গীকার করেন। এখনই আপনাদের বিশ্ববিদ্যালয়ের ঋণ পরিশোধ করার সময়। এই ডিপার্টমেন্টে কোনো একজন শিক্ষার্থী অর্থের অভাবে ঝড়ে পড়ে না যায় সেই দিকটা নজরে এনে এলামনাই স্কলারশিপ চালুন করেন।

এদিকে অনুষ্ঠানে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম এবং আহবায়ক হিসেবে ছিলেন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা এবং বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।