Wednesday, 4 November 2026
শিরোনাম
চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
ফিচার

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, কথা বলা যাবে আরও সহজে

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, কথা বলা যাবে আরও সহজে

প্রায়ই আপডেট ও নতুন ফিচার যুক্ত করতে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে। এবার আরও একটি নতুন ফিচার এনেছে যোগাযোগমাধ্যমটি।

 

গ্রুপের ক্ষেত্রে ভয়েস চ্যাট সুবিধা আনা হচ্ছে। আর এর মাধ্যমে গ্রুপে ভয়েস চ্যাট করতে পারবেন সর্বোচ্চ ১২৮ জন ইউজার। বলা যাবে কথাও।

 

প্রযুক্তিবিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম গ্যাজেটস নাও বলছে, হোয়াটসঅ্যাপে দীর্ঘদিন ধরেই রয়েছে গ্রুপ চ্যাটের সুবিধা। এবার আসছে ভয়েস চ্যাট, যা গ্রুপের চেয়ে একটু আলাদা।

   

ভয়েস চ্যাটে ফোন এলে রিং বাজবে না, শুধু নোটিফিকেশন আসবে। এখানে একই সঙ্গে কথাও বলা যাবে, চ্যাটও করা যাবে। তবে কবে নাগাদ এই সুবিধা আসছে, তা জানা যায়নি।

এ ছাড়া যেসব সুবিধা থাকছে:

১. ভয়েস চ্যাট একটি অডিও কল ফিচার। এখানে একসঙ্গে অনেকে কথা বলতে পারবেন।

২. হোয়াটসঅ্যাপ ভয়েস কলে মাত্র ৩২ জন কথা বলতে পারেন। এই ফিচারে কথা বলতে পারবেন ৩৩ থেকে ১২৮ জন।

৩. এখানেও থাকছে এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুবিধা।

৪. শুধু অ্যান্ড্রয়েড ফোন নয়, আইফোনেও থাকবে হোয়াটসঅ্যাপ ভয়েস চ্যাট ফিচার।

৫. ফোনকল আসার সাথে সাথেই চ্যাট বাবল চলে আসবে স্ক্রিনে, যাতে ক্লিক করলেই যুক্ত হওয়া যাবে ফোনে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।