Tuesday, 24 November 2026
শিরোনাম
জাতীয়

হাসিনার দোসর জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
হাসিনার দোসর জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

আওয়ামী লীগ শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও তার সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

 

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শুরুর আগে সাংবাদিকদের এ কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল।

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। নিরাপত্তাজনিত শঙ্কায় আসামি জিয়াউল আহসানকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির না করে ভার্চুয়ালি যুক্ত রাখা হয়েছে।

 

 

এর আগে গত ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় তিনি মামলাসংশ্লিষ্ট কিছু নথি ও ভিডিও উপস্থাপন করেন।

 

 

এরও আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের কার্যক্রম শুরু হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।