Tuesday, 24 November 2026
শিরোনাম
জাতীয়

শেখ হাসিনার প্রত্যর্পণের পর মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
শেখ হাসিনার প্রত্যর্পণের পর মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা
ছবি সংগৃহিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরলেই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, পলাতক শেখ হাসিনার প্রত্যর্পণের পর মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

 

তথ্য উপদেষ্টা বলেন, ‘ডিসেম্বর নিয়ে যেহেতু আলোচনা রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরলে তাদের গ্রেফতার করা হবে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি। এটা তাদের রুটিন কাজ।’

 

 

বাংলাদেশ পলাতক শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘তার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় সরকার। পলাতক হাসিনার সঙ্গে কোনো আলোচনা নাই। হাসিনাকে কীভাবে প্রত্যর্পণ করা হবে, সেটা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার।’

 

 

ভারতের মূলধারার গণমাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘এসব কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে। ভারত সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই।’

 

 

বাংলাদেশ ও সরকারের মন্ত্রীদের নিয়ে ভারতীয় নেতাদের আপত্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।  নড়াইলে সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, ‘বাড়িতে আগুন দেওয়া, পুলিশের গাড়িতে হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।’

 

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে তাণ্ডব চালানোর চেষ্টা করলেও সফল হতে পারেনি বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘সারা দেশে ককটেল বিস্ফোরণ হয়েছে ১২১টি। মোট ২১৩টি ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন ১২ জন। গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলা হয়েছে। বিএনপি কর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় চারজন বিএনপি কর্মী মারা গেছেন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।