Tuesday, 24 November 2026
শিরোনাম
জাতীয়

জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন
ছবি সংগৃহিত

খুলনা-ঢাকা রুটে নতুন একটি বিরতিহীন ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী জানুয়ারিতে নতুন এই ট্রেনটি চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী। 

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। একইসঙ্গে নতুন কোচ যুক্ত হওয়ার পর মোংলা-ঢাকা রুটেও ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।  

 

 

আলী আসগর লবী বলেন, খুলনা-ঢাকা রুটে যাত্রীদের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনা করে নতুন বিরতিহীন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারিতেই ট্রেনটির যাত্রা শুরু হবে। পাশাপাশি যাত্রীসেবার মান বাড়াতে নতুন কোচ সংযোজনসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

 

 

তিনি আরও বলেন, ভারত থেকে দ্বিতীয় দফায় নতুন কোচ আসার পর খুলনা-ঢাকা রুটের পাশাপাশি মোংলা-ঢাকা রুটেও নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হবে এবং মোংলাকেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।

 

 

আলী আসগর লবী জানান, খুলনা বিভাগের আরও তিনটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে সাতক্ষীরায় ৩৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

রেলওয়ের লোকসান প্রসঙ্গে তিনি বলেন, রেল খাতকে লাভজনক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। টিকিটের কালোবাজারি বন্ধ, অনিয়ম-দুর্নীতি নিয়ন্ত্রণ এবং যাত্রীসেবার মান উন্নয়নের পাশাপাশি আয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রেলওয়ের প্রতি মানুষের আস্থা বাড়বে।

 

 

খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। পরে স্টেশন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন আলী আসগর লবী। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।