Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

হাসপাতালে বাফুফে সভাপতি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
হাসপাতালে বাফুফে সভাপতি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও দেশের অন্যতম কিংবদন্তি ক্রীড়াবিদ কাজী সালাউদ্দিনকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেডারেশন সূত্রে জানা গেছে, হৃদযন্ত্রের সমস্যায় চিকিৎসাধীন রয়েছেন সালাউদ্দিন।

এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলকেরও দিনে তাকে সুস্থ-স্বাভাবিক দেখা গেছে। এর একদিন পরেই (১৭ ডিসেম্বর) তিনি হাসপাতালে ভর্তি হন। বাফুফে সভাপতি প্রায় এক দশক আগে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অনেকদিন পর আবারও সেই হৃদযন্ত্রে সমস্যা অনুভূত হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

   

কাজী সালাউদ্দিনের সঙ্গে গতকালও ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা মুঠোফোনে কথা বলেছেন। হাসপাতালে থাকলেও কথাবার্তা বেশ স্বাভাবিক বলে জানিয়েছেন তারা। আজ (বুধবার) তার এনজিওগ্রাম হয়েছে। সালাউদ্দিনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, হৃদযন্ত্রে ব্লক ধরা পড়েছে তার। আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

 

চিকিৎসার পরবর্তী ধাপ পরিবারের সিদ্ধান্তের ওপরও নির্ভরশীল। কাজী সালাউদ্দিনের পরিবার অসুস্থতার বিষয়টি গত কয়েক দিন গোপন রাখলেও ফেডারেশনে সালাউদ্দিনের ঘনিষ্ঠজনরা ইতোমধ্যে জেনেছেন। চিকিৎসকের পর্যবেক্ষণে থাকায় পরিদর্শকদের তেমন সাক্ষাতের সুযোগ নেই। তাই দ্রুত আরোগ্য লাভের জন্য দূর থেকেই দোয়া কামনা করছেন সালাউদ্দিনের পরিবার ও ঘনিষ্ঠজনরা। ফেডারেশনও সভাপতির সুস্থতার জন্য দোয়া মাহফিল আয়োজন নিয়ে ভাবছে।

 

১৯৫৪ সালের ২৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই কিংবদন্তির বয়স এখন প্রায় ৭০ বছর। এই বয়সেও বাফুফে এবং সাফ সামলানোর পাশাপাশি ব্যবসায়িক ও পারিবারিক অনেক বিষয়ে তার যথেষ্ট ব্যস্ততা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।