Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

হাসপাতালে খালেদা জিয়া

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
হাসপাতালে খালেদা জিয়া

 বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরিক্ষার জন্য হাসপাতালে গেছেন। বুধবার (৯ আগস্ট) গুলশান বাস ভবন থেকে সন্ধ্যা ৬টা ২৫মিনিটের সময় বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ সন্ধ্যা ৬টা ২৫মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে রাত পৌনে ৮টার দিকে পৌঁছান সাবেক এ প্রধানমন্ত্রী।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ১২ জুন দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন। অধ্যাপক ডা. সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক্যাল বোর্ডের অধীনে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের ভাড়াবাসা ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।