Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

হামলা-হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপির শোকমিছিল

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
হামলা-হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিএনপির শোকমিছিল

বিএনপির চলমান যুগপৎ কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শোকমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোকমিছিল শুরু হবে।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীতে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠাতার দাবিতে দ্বিতীয় দিনের পদযাত্রা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে হামলা ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার শোকমিছিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রথমে শোকমিছিলের সময় দেওয়া হয়েছিল সকাল ১১টায়। পরে বিএনপির মিডিয়া উইং থেকে সংশোধনী পাঠিয়ে ৩টায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।