Monday, 23 November 2026
শিরোনাম
কুমারখালীতে তিন শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা’ অনলাইন জুয়ার টাকা জোগাড়ে নানিকে হত্যা, ৪২ ঘণ্টায় গ্রেপ্তার নাতি হাতিয়ায় স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেলেন স্বামী, পাশাপাশি দাফন মোরগের রাস্তা পারাপার নিয়ে মামলা, বাদীকে ১৫ লাখ টাকা জরিমানা! পাবনায় দুই পক্ষের গোলাগুলি,গুলিবিদ্ধ ৫ মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ স্বামীর বিরুদ্ধে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে :পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর! কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে ভাঙলেন বর
সারা দেশ

হাতিয়ায় স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেলেন স্বামী, পাশাপাশি দাফন

• • পঠিত 4 বার
শেয়ার করুন:
হাতিয়ায় স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেলেন স্বামী, পাশাপাশি দাফন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেছেন স্বামীও। একদিনের ব্যবধানে বাবা-মাকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তাদের একমাত্র সন্তানসহ স্বজনেরা। সোমবার (২৩ নভেম্বর) এই দম্পতিকে একই স্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

মারা যাওয়া দম্পতি হলেন হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষিদিয়া গ্রামের ফজলি মিয়ার বাড়ির জরিফা খাতুন (৫৪) ও তার স্বামী জয়নাল আবদিন (৬৩)। তাদের একমাত্র ছেলে মোসলেহ উদ্দিন হাতিয়া পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ২২ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতাসহ বিভিন্ন রোগে ভুগে মারা যান জরিফা খাতুন। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তার স্বামী জয়নাল আবদিন। পরপর দুই দিনে বাবা-মাকে হারিয়ে শোকাহত মোসলেহ উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। এমন মর্মান্তিক ঘটনায় পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

মোসলেহ উদ্দিন বলেন, এক দিনের ব্যবধানে বাবা-মা দুজনকেই হারাব, কখনো কল্পনাও করিনি। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই বাবাও আমাদের ছেড়ে চলে গেলেন। তাদের এভাবে হারিয়ে আমি ও আমার পরিবার দিশেহারা। 

 

হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস বলেন, মোসলেহ উদ্দিন আমাদের দলের একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধা। এক দিনের ব্যবধানে বাবা-মাকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে যুবদল তার পরিবারের পাশে থাকবে।

 

পৌরসভা বিএনপির সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাৎ বলেন, মোসলেহ উদ্দিনের বাবা-মায়ের পরপর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। এমন কঠিন সময়ে আমরা তার পরিবারের পাশে আছি। মহান আল্লাহ যেন মরহুম দুজনকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।

 

এদিকে, একই পরিবারের দুই সদস্যের পরপর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে হাতিয়া উপজেলা যুবদল ও ছাত্রদল। পৃথক শোকবার্তায় সংগঠন দুটির নেতারা মরহুম ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজায় হাতিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম রাজা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আব্দুল হালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।