Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের হাওরে ঘুরতে এসে পানিতে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার দুপুর দুইটায় জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর হাওরের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় ট্রলার থেকে হাওরে নামলে পানিতে তলিয়ে যান তিনি।

জানা যায়, মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম আবিদুর রহমান (২৩)। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার মোবারকখীল গ্রামের হালদার খান চৌধুরীবাড়ির অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে। ঢাকার উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন আবিদুর রহমান।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিহত শিক্ষার্থী আবিদুর রহমান ঢাকার উত্তরায় থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। সেখান থেকে নয়জন বন্ধু মিলে কিশোরগঞ্জে হাওরাঞ্চলে বেড়াতে আসেন। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় ট্রলার থেকে হাওরে নামলে পানিতে তলিয়ে যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ২১ ঘণ্টা পর আজ দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে, মরদেহটি করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।’

 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আরও জানান, মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।