Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
এক্সক্লসিভ

হরমুজ প্রণালী খোলার ঘোষণা ইরানের

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
হরমুজ প্রণালী খোলার ঘোষণা ইরানের

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী খোলা থাকবে। শুক্রবার (৬ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।

ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালী খোলা থাকবে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা করা হবে। ইরান এ গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ করার পরিকল্পনা করছে না। চলমান যুদ্ধের ফলে সৃষ্ট বিপদের কারণে এ প্রণালী দিয়ে নৌযান চলাচল হ্রাস পেয়েছে।

তিনি বলেন, আমরা হরমুজ প্রণালী অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজকে বাধা দেব না। তবে নিজেদের নিরাপত্তার দায়িত্ব ওই জাহাজ কর্তৃপক্ষের।

ইরানের সেনাবাহিনীর এ মুখপাত্র আরও বলেন, যদি জায়নবাদী ইসরায়েল ও আমেরিকার যেকোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করে, তবে আমরা ওই জাহাজে আক্রমণ করবো।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এ মারণাস্ত্রের হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

অন্যদিকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ঘোষণা দেওয়ার পর শুক্রবার তেল আবিবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।