Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

হবিগঞ্জে বিএনপি–পুলিশ সংঘর্ষ,ককটেল বিস্ফোরণ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
হবিগঞ্জে বিএনপি–পুলিশ সংঘর্ষ,ককটেল বিস্ফোরণ

হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন বিএনপি নেতা–কর্মীরা। এ সময় শায়েস্তানগর এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা–কর্মীদের সংঘর্ষ হয়। আজ শনিবার রাত সাড়ে ৮টা থেকে এসব ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ অবস্থায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টায় শহরের সবুজবাগ এলাকায় পরপর ৪টি ককটেল বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তখন খবর ছড়িয়ে পড়ে শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপি নেতা–কর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে অবস্থান নিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে বিএনপি নেতা–কর্মীরা তাদের ধাওয়া দেয় এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অপরদিকে বাণিজ্যিক এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ শায়েস্তানগর এলাকায় অবস্থান করছিল।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, হঠাৎ করেই বিএনপি নেতাকর্মীরা দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে। তারা ২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। তবে বিভিন্ন স্থানে ঘটনাগুলো ঘটায় কোনো পুলিশ আহত আছে কি-না তা এখনই বলা যাচ্ছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।