Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

হবিগঞ্জে পাকিস্তানি নারীকে মারধরের ঘটনায় মামলা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
হবিগঞ্জে পাকিস্তানি নারীকে মারধরের ঘটনায় মামলা

সাবেক স্বামীর খোঁজে হবিগঞ্জের চুনারুঘাটে আসা পাকিস্তানি নারী মাহা বাজোয়াকে (৩০) মারধরের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মাহা বাজোয়া বাদী হয়ে সাবেক স্বামী সাজ্জাদ হোসেন মজুমদারসহ অজ্ঞাত কয়েকজনের নামে এ মামলা করেন। মামলা দায়ের পর সাজ্জাদ তার আরেক স্ত্রীকে নিয়ে এলাকা থেকে পালিয়ে গেছেন।

 

সাজ্জাদ হোসেন মজুমদার। বড়াইল এলাকার শফি উল্লাহ মজুমদারের ছেলে। পাকিস্তানি নারী মাহা বাজোয়া জানান, বুধবার রাতে সাজ্জাদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বড়াইল এলাকায় বোনের বাড়ি ফিরেছেন জেনে তিনি সেখানে গিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সাজ্জাদ ও তার স্বজনরা মাহাকে পিটিয়েছেন।

 

এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তিনি বলেন, ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে মারধরের ঘটনা জানিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

   

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, পাকিস্তানি নারী মাহা বাজোয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে। এর আগে ৮ ডিসেম্বর স্বামীর খোঁজে চুনারুঘাটে আসেন পাকিস্তানি নারী মাহা বাজোয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।