Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

হত্যা মামলায় ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেফতার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
হত্যা মামলায় ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া পাঁচটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

 

সোমবার (২ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন।

 

পুলিশ জানায়, গত বছরের জুলাই-আগস্টে নগরের চান্দগাঁও থানা এলাকায় নিহত হন হৃদয় চন্দ্র তরুয়া, মো. মাহিন, তানভীর সিদ্দিকী, শহীদুল ইসলাম ও ফজলে রাব্বি। এ ঘটনায় চান্দগাঁও থানায় পৃথক পাঁচটি মামলা রুজু হয়। মামলাগুলোর তদন্তে পুলিশ ওই হত্যাকাণ্ডে অস্ত্র ও লোকজন সরবরাহের তথ্য পেয়েছে তামান্নার বিরুদ্ধে। এজন্য তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, পাঁচ মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক আবেদন করে তামান্নাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছেন।

 

গত ১৫ মার্চ ঢাকার একটি শপিংমল থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তামান্না লাইভে এসে স্বামীকে কাড়ি কাড়ি টাকা খরচ করে মুক্ত করবেন বলে ঘোষণা দেন। এরপর গত ৩০ মার্চ নগরের বাকলিয়া থানার অ্যাক্সেস রোডে একটি প্রাইভেটকারে গুলিতে দুজন নিহত হন। এ ঘটনায় সাজ্জাদ ও তামান্নাকে আসামি করা হয়। পরে গত ১০ মে চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তামান্নাকে গ্রেফতার করে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।