Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হত্যা মামলায় মো. মুছলেহ উদ্দিন নামে এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (০১ জুলাই) সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ আত্মসমর্পণ করলে বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট ইন্সপেক্টর শামসুল আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. মুছলেহ উদ্দিন উপজেলার নারান্দী ইউপির বর্তমান চেয়ারম্যান। তিনি পোড়াবাড়িয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

গত ২৬ এপ্রিল উপজেলার পোড়াবাড়িয়া মেলা বাজারে গানের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় শরীফ খান নামে এক কলেজছাত্র নিহতের ঘটনার মামলায় নারান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিন কারাগারে পাঠিয়েছেন আদালত।

জানা গেছে, গত (২৬ এপ্রিল) উপজেলার পোড়াবাড়িয়া মেলা বাজারে গানের অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোষাকান্দা গ্রামের শরীফ খান নামে এক কলেজছাত্র নিহত হন। ওই ঘটনায় (২৭ এপ্রিল) নারান্দী ইউপি চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিনসহ ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা হয়।

নিহত কলেজ ছাত্রের বাবা আবুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ওই ইউপি চেয়ারম্যান। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।