Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হত্যা মামলায়একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

admin • 14 Feb 2024, 06:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
হত্যা মামলায়একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে একটি হত্যা মামলায় সুমন মিয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সুমন মিয়া জয়পুরহাটের সদর উপজেলার পলিকাদোয়া গ্রামের সুজাউলের জামাতা। তার বাবার নাম নুরুন্নবী।

মামলার বিবরণে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সুমন মিয়া পলিকাদোয়া গ্রামে ঘরজামাই থাকতেন। একই গ্রামের মৃত মহিম উদ্দিনের ছেলে আমির হোসেন তাকে প্রায়ই তুচ্ছতাচ্ছিল্য করতেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।

এর জের ধরে ২০০৮ সালের ২৮ আগস্ট সুমনের শ্বশুরবাড়িতে যান আমির। সেখানে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে সুমন ভিকটিমকে কিলঘুসি মারেন।

 

পরে স্থানীয়রা এসে আমিরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পর তিনি পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।