Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

হজ পালন করতে গিয়ে বাংলাদেশির মৃত্যু

admin • 31 May 2025, 05:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
হজ পালন করতে গিয়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজে গিয়ে মো. আবুল কালাম আজাদ (৬৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন। 

 

এর আগে, গত বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ২টার সময় মক্কায় মারা যান তিনি। নিহত আবুল কালাম সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন।

জানা যায়, গত ২৮ এপ্রিল আবুল কালাম আজাদ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে স্ত্রীসহ সৌদি আরবে গিয়েছিলেন। গত বৃহস্পতিবার রাতে মক্কা শরিফে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 

 

অর্জুনতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন বলেন, তিনি অসুস্থ হয়ে মারা যান বলে শুনেছি। মরহুমের জানাজা ও দাফন সৌদি আরবেই সম্পন্ন হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।