Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

স্মৃতিসৌধে ‌'জয় বাংলা জয় বঙ্গবন্ধু' স্লোগান,তিন সন্তানসহ নারী আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
স্মৃতিসৌধে ‌'জয় বাংলা জয় বঙ্গবন্ধু' স্লোগান,তিন সন্তানসহ নারী আটক

জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে এসে স্লোগান দেওয়ার অভিযোগে তিন সন্তানসহ এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে মোসা. তাহমিনা আক্তার নামে ওই নারীকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা তিন সন্তানও উপস্থিত ছিল।

 

আটক তাহমিনা আক্তার গণমাধ্যমকর্মীদের জানান, তিনি কুমিল্লার বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করছেন। আগে সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করলেও বর্তমানে তিনি কর্মহীন। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর থেকে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।

 

তার ভাষ্য অনুযায়ী, তিনি সকালে বাসে করে তিন সন্তানকে সঙ্গে নিয়ে একাই বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে। সন্তানদের তিনি স্বেচ্ছায় সঙ্গে এনেছেন বলেও জানান।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, ওই নারী আওয়ামী লীগের নামে লিফলেট বহন করছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন। তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

তবে তার সঙ্গে থাকা শিশুদের আটক করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।