Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে কাজ করে যেতে চাই: ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে কাজ করে যেতে চাই: ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, তরুণ ছাত্রদের নিয়ে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে চাই। আগামীর বাংলাদেশকে প্রযুক্তি নির্ভর গড়ে তোলাই হবে ছাত্র সমাজের কাজ।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের ফুলাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তারুণ্য গড়বে পঞ্চগড় ব্যানারে আয়োজিত অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন সাদ্দাম হোসেন।

তিনি আরও বলেন, এই শীতে পঞ্চগড়ের মানুষের খুবই কষ্ট হচ্ছে। এ কারণে আপনাদের জন্য এসব উপহার। সকলে আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তিনি যেন আগামীতে আমাদের দেশকে আরো উন্নত করে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গঠন করতে পারেন।"

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নাট্য ও বিতর্ক সম্পাদক দিপম সাহা, ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ নেতা মনির হোসাইন,দেবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ শাখা সাবেক আহ্বায়ক জর্জ ইরফান, দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের নেতা মুরসালিন, সুন্দরদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার রায়, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ, সুন্দর দিঘী ইউনিয়ন কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার দুপুরে তারুণ্য গড়বে পঞ্চগড় ব্যানারে উপজেলার দেবীডুবা ইউনিয়ন পরিষদের পাশে ৪০০ জন শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের পক্ষ থেকে বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০ টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।