Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
সারা দেশ

স্বেচ্ছায় রক্তদানে জামালপুর'র ঈদ পুর্ণমিলনী ও বৃক্ষরোপণ কর্মসুচি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
স্বেচ্ছায় রক্তদানে জামালপুর'র ঈদ পুর্ণমিলনী ও বৃক্ষরোপণ কর্মসুচি

''আমার রক্তে বাঁচলে প্রান, করবো না কেন স্বেচ্ছায় রক্তদান ' স্লোগান কে সামনে নিয়ে সংগঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বেচ্ছায় রক্তদানে জামালপুর' এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈদ পুর্ণমিলনী, বৃক্ষরোপণ কর্মসুচি, স্বেচ্ছাসেবী সম্মাননা প্রদান ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জুলাই) বিকাল ৪-টা দিকে জামালপুর সদর উপজেলার ঝাওলা গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদানের জামালপুরের সভাপতি বখতিয়ার হোসেনের সভাপতিত্বে স্বনামধন্য উপস্থাপক ও সমাজকর্মী মোহাম্মদ আরিফুল হক সরকারের সঞ্চালনায় এ আয়োজনের উদ্বোধন করেন সিআইডি হেডকোয়ার্টাস এর এসএসপি রেজাউল মাসুদ। এ সময় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন, ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন জামালপুর শাখার সভাপতি মুহাম্মদ আমির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝাওলা গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ, ঝাওলা গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান আলী, ঘোড়াধাপ ইউপি'র সদস্য রুস্তম আলী। সমাজ সেবক গোলাম মোস্তফা।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাঈল হোসেন রাজু। সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ব্লাড ফাইটার ফর হিউম্যানিট সংগঠনের মো. রিপন, রক্তের বন্ধনের আনোয়ার হোসেন, দুর্বার সোশাল ফাউন্ডেশনের জাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে জামালপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সমাজের গনমান্য ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্মাননা স্মারক প্রদান শেষে ঝাওলা গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তরুন সমাজকে মাদক থেকে দুরে রাখতে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।

পরিশেষে, উক্ত সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ হাজার ওষধি ও ফলমুলের বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়। এ বছর ৪ হাজার বৃক্ষরোপন করবে বলে জানিয়েছে সংগঠনটি। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাঈল হোসেন রাজু জানান, আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা সেবামূলক কাজ করতে পারছি। সকলের কাছে দোয়া চাই যেনো বাকীটা জীবন সেবা মূলক কাজ করতে পারি। সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকতে আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো এবং সেবামূলক কাজ করব।

উল্লেখ, ২০২০ সালের ১৩ মে জামালপুরে একঝাঁক বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া তরুন তরুণীদের নিয়ে সেচ্ছাসেবী সংগঠন “স্বেচ্ছায় রক্তদানে জামালপুর” সংগঠনটি গঠন করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৩ হাজারের অধিক ব্যাগ রক্তের যোগান দিয়ে সহযোগিতা করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের জামালপুরে অন্যতম এ সংগঠনটি। এছাড়াও বিভিন্ন সামাজিক সেবা ও গ্রামের হতদরিদ্র মানুষদের অর্থ সহায়তা দিয়ে তাদের পাশে দাড়িয়ে আসছে সংগঠনটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।