Saturday, 14 November 2026
শিরোনাম
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সরকারি সহযোগিতা পেতে কাউকে টাকা দেবেন না: সমাজকল্যাণমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় চারশ কোটি টাকা সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ছয় প্রবাসী নারী গ্রেপ্তার মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার ‘বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না’ ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ডিসেম্বরে দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চান ৬ ব্রিটিশ এমপি
জাতীয়

স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরের মাছ ভোররাতে ধরে নিয়ে গেলেন স্বাস্থ্য কর্মকর্তা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরের মাছ ভোররাতে ধরে নিয়ে গেলেন স্বাস্থ্য কর্মকর্তা
ছবি সংগৃহিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানাপ্রাচীরের ভেতরে থাকা ফিশারি পুকুর থেকে ভোররাতে জেলেদের জাল দিয়ে মাছ ধরে নিজের গাড়িতে করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন চন্দ্র দাসের বিরুদ্ধে।

 

শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাতে জেলেদের দিয়ে জাল টানিয়ে পুকুরের মাছ তুলে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

 

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে থাকা ওই ফিশারি পুকুরে উপজেলা মৎস্য দপ্তরের প্রণোদনার আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছিল। সরকারি প্রণোদনায় অবমুক্ত করা মাছ কীভাবে এবং কার নির্দেশে ধরা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

হাসপাতালের পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ মোহাম্মদ মাসুম ও পরিচ্ছন্নতাকর্মী মো. জামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা জানান, শুক্রবার ভোরে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ও তার গাড়িচালক পুকুরের মাছ ধরিয়ে নিয়ে গেছেন।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, গত অর্থবছরে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই ফিশারি পুকুরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছিল।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাজারুল ইসলাম জনি বলেন, স্বাস্থ্য কর্মকর্তা মহোদয় শুক্রবার সকালে জেলেদের দিয়ে ফিশারি পুকুরে মাছ ধরিয়েছেন। আমি হাসপাতালে সকালে ডিউটিরত অবস্থায় ছিলাম তাই বিষয়টি আমার জানার সুযোগ হয়েছে ।

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে মাছগুলো দেখাশোনা করার জন্য সরকার আমাকে রেখেছে। দায়িত্ব আমার। 

 

একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে এই প্রতিবেদকের পরিচয় জানতে চেয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনি কে এগুলো জানার? আমার মাছ আমি কী করব, সেটা আমার বিষয়। আপনি আগামীকাল সকাল ১০টায় আমার অফিসে আসবেন।’

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখছি।

 

এ বিষয়ে বক্তব্য জানতে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।