Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক অশান্তির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন এক গৃহবধূ। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এই অভিযোগ করেন তিনি। পরে পুলিশি হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রায়েশ (সুদুর বাড়ি) এলাকার বাসিন্দা পারভীন আক্তার (৫০) তার স্বামী হেলাল আলীর বিরুদ্ধে শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন।  অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় দীর্ঘদিন ধরে তাকে মুখ পরিষ্কার রাখার অনুরোধ জানিয়ে আসছিলেন। তবে এতে ক্ষিপ্ত হয়ে স্বামী প্রায়ই তাকে গালাগাল ও মারধর করেন।   এ ঘটনায় তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি বিরাজ করছিল। স্বামীর মুখের দুর্গন্ধের কারণে একই ঘরে বসবাস করাও তার জন্য কষ্টকর হয়ে উঠেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।   এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনা করা হয়। তারা স্বামী-স্ত্রী দুজনই বয়স্ক হওয়ায় বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।