Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

admin • 29 Jan 2024, 09:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

ঝিনাইদহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত ওই নারীর নাম নিলা খাতুন। তিনি কোড়াপাড়া গ্রামের ভ্যান শরিফুল ইসলামের মেয়ে ও শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের রানা হোসেনের স্ত্রী।

ওসি শাহীন উদ্দিন জানান, নিলা খাতুনের সাথে একবছর আগে শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের কামাল হোসেনের ছেলে রানা হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে কলহ চলে আসছিল। সোমবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী রানা নিলা খাতুনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।

পরে পরিবারের সদস্যরা নিলাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই পুলিশ স্বামী রানাকে পাগলাকানাই এলাকা থেকে গ্রেপ্তার করে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।