Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্বাধীনতা দিবসে বীর শহীদদের গণকবরে ফ্যামিলি কেয়ার হাসপাতালের শ্রদ্ধা

admin • 26 Mar 2026, 03:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
স্বাধীনতা দিবসে বীর শহীদদের গণকবরে ফ্যামিলি কেয়ার হাসপাতালের শ্রদ্ধা

কুষ্টিয়ার কুমারখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে  গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকীর নেতৃত্বে কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে বীর শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

এসময় ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার তপু কুমার বিশ্বাস, ম্যানেজার (হাসপাতাল) এস.এম আশরাফুল আলম, দ্যা মিরর অব বাংলাদেশ'র জেলা প্রতিনিধি, মিজানুর রহমান,  এক্স-রে টেকনিশিয়ান অসীম কুমার কুন্ডু, মার্কেটিং অফিসার মিঠুন সাহা উপস্থিত ছিলেন।

 

এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হাসপাতালটিতে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।