Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বপ্ন কুড়াই সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

admin • 16 Aug 2024, 11:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
স্বপ্ন কুড়াই সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

উন্নত রাষ্ট্র ও জাতি গঠনের লক্ষ্যে পারিবারিক বন্ধন সমৃদ্ধকরণের মাধ্যমে প্রতেকটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করা "স্বপ্ন কুড়াই" সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

আজ শুক্রবার ( ১৬ই আগস্ট)  প্রতিষ্ঠানটির  প্রধান কার্যালয়ে ৫০টি দরিদ্র পরিবারের মাঝে ২টি করে ফলজ গাছের চারা বিতরন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে দরিদ্র পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করেন স্বপ্ন কুড়াই সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এস এম আব্দুর রহিম সহযোগী অধ্যাপক, ই ই ই বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব এম মুশতাক হোসেন মাসুদ চেয়ারম্যান ১নং হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদ কুষ্টিয়া, প্রফেসর ড: মো: মফিজুর রহমান, প্রফেসর মো: রকিবুল ইসলাম, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, সাদ আহমেদ স্বত্বাধিকারী অংকুর নার্সারী, গাড়াগঞ্জ ঝিনাইদহ ও অন্যান্য ব্যাক্তি বর্গ।

উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচির অনুষ্ঠানে এম মুশতাক হোসেন মাসুদ বলেন, আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে গাছ সহায়তা করে তাই আমাদের বেশী করে গাছ লাগানো উচিত।

ডঃ মজিজুর রহমান বলেন, চারদিকে প্রচন্ড গরম। এই গরম নির্মূল করার জন্য গাছ লাগানোর বিকল্প নেই। গাছের অস্তিত্ব মানে প্রাণের অস্তিত্ব-প্রাণীর অস্তিত্ব।

 

ডঃ: রাকিব বলেন,পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা, সাধারণ মানুষের আর্থসামাজিক, দারিদ্র্য বিমোচন ও সর্বোপরি টেকসই উন্নয়নে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।

সমাপনী বক্তব্যে প্রতিস্ঠানের সভাপতি বলেন সুখী সমৃদ্ধ দেশ গঠনে সমৃদ্ধ পারিবারিক বন্ধন খুবই প্রয়োজন। পারিবারিক বন্ধন সমৃদ্ধ করতে স্বপ্ন কুড়াই আপনাদের পাশে আছে এবং থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।