Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

'স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় গিয়ে ভোট চাইলেন নৌকায়'

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
'স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় গিয়ে ভোট চাইলেন নৌকায়'
জামালপুর-২ ইসলামপুর আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী জনসভায় গিয়ে নৌকায় ভোট চেয়েছেন পৌর মেয়র আব্দুল কাদের সেক।
বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী ঈদগাহ মাঠে স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে নৌকার ভোট প্রার্থনা করেন তিনি।
অবশ্য উপস্থিত উপস্থিত স্বতন্ত্র প্রার্থীর ইশারা বুঝতে পেয়ে পুনরায় কাঁচি প্রতীকের ভোট চান পৌর মেয়র আব্দুল কাদের সেক। জানা গেছে , টানা তিনবারের বর্তমান মেয়র আব্দুল কাদের সেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছিলেন।
দলের মনোনয়ন না পেয়ে প্রতীক বরাদ্দের পর গত ২৯ ডিসেম্বর মেয়র আব্দুল কাদের সেক তার কর্মী সমর্থকদের নিয়ে স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে সমর্থন করেন। এর পর থেকেই স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের সাথে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে গিয়ে কাঁচি প্রতীকের ভোট প্রার্থনা করেন পৌর মেয়র আব্দুল কাদের সেক।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী বৈঠকসহ ভোটারদের কাছে গিয়ে কাঁচি প্রতীকের ভোট চেয়েছেন। এরই ধারাবাহিকতায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বুধবার (৩ জানুয়ারি) বিকালে মহলগিরী ঈদগাহ মাঠে স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষের দিকে সন্ধ্যায় উপস্থিত হয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল কাদের সেক।
এসময় তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) ফরিদুল হক খানের ব্যাপক সমালোচনা করে স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের প্রশংসা করেন। পরে তিনি কাঁচি প্রতীকের ভোট না চেয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত সবাইকে দুই হাত তুলে নৌকায় দেওয়ার আহ্বান করেন। উপস্থিত স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের ইশারা বুঝতে পেয়ে পুনরায় কাঁচি প্রতীকের ভোট চান পৌর মেয়র আব্দুল কাদের সেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া (স্বতন্ত্র ঈগল প্রতীক)। গত সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস.এম শাহিনুজ্জামান সমর্থন দিয়েছেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ মঞ্জুরুল মুর্শেদ হ্যাপী, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম দুলালসহ আরও অনেকেই।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।