Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

স্ত্রীর বোরকা পেঁচালো মোটরসাইকেলের চাকায়, নিয়ন্ত্রণ হারিয়ে নিহত স্বামী

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
স্ত্রীর বোরকা পেঁচালো মোটরসাইকেলের চাকায়, নিয়ন্ত্রণ হারিয়ে নিহত স্বামী

কুমিল্লার বরুড়ায় চলন্ত মোটরসাইকেলের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান নাজমুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের খামার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত তার স্ত্রী ফারজানা আক্তার ফারিহা নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

নিহত হাবিবুর রহমান নাজমুল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা।

  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান নাজমুল ও তার স্ত্রী ফারজানা আক্তার ফারিহা (২৮) কুমিল্লা বিশ্বরোড এলাকা থেকে মোটরসাইকেলে ভাউকসার গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ গ্রাম যাত্রাপুরে ফেরার পথে গালিমপুর খামার বাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির পেছনের চাকায় বোরকা পেঁচিয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজনই ছিটকে পড়ে যান।   এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমান নাজমুল নিহত হন। এ সময় স্থানীয়রা ফারজানা আক্তার ফারিহাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা হাসপাতালে আইসিইউতে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।