Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

আজ রোববার (৮ জুন) দুপুরে টাঙ্গাইল শহরের পিটিআই মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

জানাজায় অংশ নিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী অঝোরে কাঁন্না করেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, নাসরিনের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। এছাড়াও নিজের পরিবারের অন্য সদস্যদের জন্যও দোয়া চান তিনি।

 

পরে জানাজা শেষে স্ত্রী নাসরিন সিদ্দিকীকে তাদের নিজ গ্রাম কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে নিয়ে যান। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে কাদের সিদ্দিকীর বাবা-মায়ের পাশেই দাফন করা হয়।

 

উল্লেখ্য, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে নাসরিন সিদ্দিকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।