Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
এক্সক্লসিভ

স্ত্রীর আত্মহত্যায় প্রধান আসামি জাহের আলভী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
স্ত্রীর আত্মহত্যায় প্রধান আসামি জাহের আলভী

মডেল-অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ইকরার আত্মহত্যার ঘটনায় বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে আজ (১ মার্চ) এই ময়নাতদন্ত হয়। এ সময় মর্গের বাইরে স্বজনদের আহাজারিতে পরিবশে ভারী হয়ে ওঠে।

এদিকে স্ত্রীর আত্মহত্যার ঘটনায় জাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি  গণমাধ্যমকে নিশ্চিত করেন পল্লবী থানার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান।

তিনি জানান, শুধু আলভী নয় মামলায় তার পরিবারের আরও কয়েকজনের নাম রয়েছে। তার মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে। ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও অমানুষিক নির্যাতনের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।