Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

সৌদি যাওয়ার পরদিনই সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সৌদি যাওয়ার পরদিনই সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

পরিবারের ও নিজের কষ্ট দূর করতে বাংলাদেশ থেকে দুই দিন আগে সৌদি আরবে গিয়েছিলেন জামালপুরের মো. কবির (২৫), তবে ভাগ্যের কি নির্মম পরিহাস প্রথম দিনে কাজে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

 

বুধবার (২৩ অক্টোবর) সকালে সৌদি আরবের আল ফাহাদ নামে একটি প্রতিষ্ঠানের কাজ করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। নিহত কবির তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায়।

  তিনি ওই এলাকার শওকত আলীর ছেলে। এঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।  

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,'পরিবারের ও নিজের কষ্ট দূর করতে গত সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ থেকে সৌদি আরবে যান নিহত কবির। বুধবার সকালে তিনি প্রথম দিনের মতো কাজে যাওয়ার পথে সড়কে মাইক্রোবাসের ধাক্কায় আহত হয়। পরে উদ্ধার করে সৌদি আরবের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

 

নিহত কবিরের সহপাঠী জাহিদ হাসান বলেন,'দুইদিন আগে সৌদি আরবে গিয়েছিল কবির,গতকাল রাতেও কথা হয়েছে তার সঙ্গে ফোনে। হঠাৎ করে ফেসবুকে দেখি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বন্ধুরে এমন মৃত্যুতে আমরা শোকাহত।

 

জোড়খালী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মো. সাজেল বলেন,'নিহত কবির পড়াশোনা করে কাজ না থাকায় বাড়িতেই ছিল। পরিবারের অবস্থা ভালো না থাকায় পরিবারের সচ্ছলতা আনতে ও নিজের কষ্ট দূর করতে দুই দিন আগে সৌদি আরবে গিয়েছিল। কবিরের বাবা শওকত আলী তিনিও সৌদি আরবেই থাকেন। বুধবার সকালে কবিরের প্রথম ডিউটি ছিলো। ডিউটিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।