Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

সেলুন কর্মচারীর আড়ালে ছিনতাই

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সেলুন কর্মচারীর আড়ালে ছিনতাই

দীর্ঘদিন ধরে রাজধানীতে ছিনতাই করে আসছিলেন সোহাগ হোসেন নামে এক সেলুন কর্মচারী। পুলিশের চোখ ফাঁকি দিতে সেলুন কর্মচারীর পেশা বেছে নিলেও। এবার শেষ রক্ষা হয়নি।

 

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তেজগাঁও থানার সোনারগাঁও ক্রসিংয়ে ব্যাংক এশিয়ার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসিন।

 

তিনি জানান,সোহাগের নিজস্ব একটি চক্র আছে। তারা মূলত বাসগুলোকে টার্গেট করতেন। বাসে উঠে কৃত্রিম ভিড় সৃষ্টি করে পরে যাত্রীদের মোবাইল ও মানিব্যাগ নিয়ে দ্রুত নেমে যান। কেউ বাধা দিলে ছুরি মেরে পালিয়ে যায়।

 

গতকালও সোহাগ ও তার গ্রুপ এমন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ছুরিসহ সোহাগকে গ্রেফতার করা হয়।

 

আটকের পরে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা স্বিকার করেছে সোহাগ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।