Sunday, 1 November 2026
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
এক্সক্লসিভ জেলার খবর

সেন্ট মার্টিনে স্পিডবোট ডুবে প্রাণ গেল নারীর ,জীবিত উদ্ধার ২৩

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
সেন্ট মার্টিনে স্পিডবোট ডুবে প্রাণ গেল নারীর ,জীবিত উদ্ধার ২৩

কক্সবাজারের সেন্ট মার্টিনে স্পিডবোট ডুবে সৈয়দা বেগম নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় ২৩ জন স্থানীয় ও পর্যটককে জীবিত উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে তিন কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। নিহত সৈয়দা বেগম সেন্ট মার্টিনের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। আহতদের সেন্ট মার্টিন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি  বলেন, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি স্পিডবোটে পর্যটক ও স্থানীয় মিলে ২৪ জন যাত্রী ছিলেন।

এটি সেন্ট মার্টিনের কাছাকাছি এলে উল্টে যায়। কোস্ট গার্ড খবর পেয়ে তাৎক্ষণিক ২৩ জনকে জীবিত উদ্ধার করে। এছাড়া একজন মারা যান। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।