Wednesday, 21 October 2026
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম
আর্ন্তজাতিক

সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদের নামাজ পড়ার নির্দেশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদের নামাজ পড়ার নির্দেশ

সূর্যোদয়ের ১৫ মিনিট পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন সৌদি আরবের ধর্মবিষয়ক (ইসলামিক অ্যাফেয়ার্সের কল ও গাইডেন্স) মন্ত্রী শেখ আব্দুললতিফ আল শেখ।

রোববার (৩১ মার্চ) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, উম আল-কুরা ক্যালেন্ডার অনুসারে সূর্য উঠার ১৫ মিনিট পর ঈদের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে রিয়াদ সরকার। দেশটির বিভিন্ন অঞ্চলের মন্ত্রণালয়গুলোতে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন ধর্মবিষয়ক এই মন্ত্রী।

মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, ঈদুল ফিতরের নামাজ খোলা মাঠ বা ময়দানের পাশাপাশি সব মসজিদ ও মসজিদ-সংলগ্ন স্থানে আদায় করা হবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাগুলো নিশ্চিত করে নির্ধারিত স্থানে ও মসজিদে ঈদুল ফিতরের নামাজের প্রাথমিক প্রস্তুতি নেয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে। যাতে মুসল্লিরা আরামের সঙ্গে তাদের আচার-অনুষ্ঠান সম্পূর্ণরূপে পালন করতে পারেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আগামী ৯ এপ্রিল ঈদের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হবে। রমজানের পরের মাস শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে রোজা ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। আর শাওয়াল মাসের প্রথমদিন পালিত হয় ইসলামে অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।