সুপ্রিম কোর্ট নারী আইনজীবী সংস্থার উদ্যোগে গরিব,অসহায়, ও সুপ্রীম কোর্ট বারের কর্মচারীদের মাঝে ৩'শ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ক্রীড়া কমপ্লেক্সে কর্মচারীদের মাঝে ( শীত বস্ত্র ) কম্বল বিতরন করা হয়।
নারী আইনজীবী সংস্থার সৌজন্য শীত বস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন , সুপ্রিম কোর্টের এ্যাটনি জেনারেল এ এম আমিন উদ্দিন , বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক সিনিয়র এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মমতাজ উদ্দিন ফকির,সাধারণ সম্পাদক আব্দুর নূর দুলাল,নারী আইনজীবী কল্যান সংস্থার সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিকা করিম, সাধারন সম্পাদক ডেপুটি এটর্নী জেনারেল এ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসি রুপা।





