Tuesday, 27 October 2026
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট
এক্সক্লসিভ

সুদের টাকা না পেয়ে নারীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সুদের টাকা না পেয়ে নারীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় শাহনাজ বেগম নামে এক গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাসিমা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার রাতে পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাধিক গ্রামে এই ঘটনা ঘটেছে। দগ্ধ শাহনাজ বেগম ওই এলাকার উকিলবাড়ির আমির হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাসিমা বেগমের কাছে জমি বন্ধক রেখে ৪০ হাজার টাকা সুদে ধার নেন শাহনাজ বেগম। নির্ধারিত সময়ে ঋণের টাকা পরিশোধ করতে না পারায় শুক্রবার রাতে সুযোগ বুঝে নাসিমা ও তার সহযোগীরা শাহনাজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। শাহনাজের চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে পানি ঢেলে আগুন নেভান এবং তাকে উদ্ধার করেন।

 

প্রথমে শাহনাজকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

শাহনাজ বেগম বলেন, ‘নাসিমা বেগমসহ ৩-৪ জন মিলে আমার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করেছে। আমি চিৎকার করলে পরিবারের সদস্যরা আমাকে বাঁচায়।’

 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, অভিযুক্ত নাসিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।