Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সীতাকুণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

admin • 09 Nov 2024, 09:52 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সীতাকুণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদাকাত উল্লাহ মিয়াজীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নগরের পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় নগরের পাহাড়তলী থানা এলাকা থেকে সাদাকাত উল্লাহ মিয়াজীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার (৯ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।