Tuesday, 27 October 2026
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
এক্সক্লসিভ

সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’: গোলাম পরোয়ার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’: গোলাম পরোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ভোটের বুথে দাঁড়িপাল্লা প্রতীক দেখামাত্র বলবেন ‘বিসমিল্লাহ দাঁড়িপাল্লা’, সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’, আর ভোটকক্ষ থেকে বের হয়ে বলবেন ‘মাশাআল্লাহ দাঁড়িপাল্লা।’ 

 

শনিবার (১১ অক্টোবর) সকালে খুলনার পাইকগাছা কলেজ মাঠের প্রশাসনিক ভবনে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় এলে ওয়ান টু-তে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। এ সময় তিনি আসন্ন নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদকে ভোট দেওয়ার আহ্বান জানান। 

 

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো ভোট হবে না।

 

সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা-সংলগ্ন আসনের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

 

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।