Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

সিলেটে যুবলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৭

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সিলেটে যুবলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরীর পাঠানটুলায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে অন্তত ৭ জন। আহতদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বুধবার (২৪ জানুয়ারি) রাতে পাঠানটুলা এলাকার স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ৮টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পাঠানটুলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই যুবলীগ নেতা রানা আহমদ শিপলু গ্রুপের অনুসারীরা প্রথমে বিদ্যুৎ দাসের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। পরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষেরই একাধিক নেতাকর্মী আহত হয়।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ সময় কয়েকটি মোটরসাইকেল জব্দ করে তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।