Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

সিরাজগঞ্জে বোমা বিস্ফোরণে আহত কুষ্টিয়ার ফজলুর মৃত্যু

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
সিরাজগঞ্জে বোমা বিস্ফোরণে আহত কুষ্টিয়ার ফজলুর মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় বোমা বিস্ফোরণে আহত ফজলুল হকের (৪৫) মৃত্যু হয়েছে। সে কুষ্টিয়া সদর উপজেলার মিনপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ওই পৌর এলাকার জনৈক মোতালেব নেতার বাড়িতে বোমা তৈরি করছিল। এ সময় বোমা বিস্ফোরণেই ফজলু ও জিন্নাহ আহত হয়। তাদের বিলম্বে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে ফজলু মারা যায়।

নিহত ফজলুল হকের বড় ভাই মজনু ও মেয়ে জামাই রকি সাংবাদিকদের বলেন, বোমা বিষ্ফোরণে আহত ফজলু শুক্রবার সকালে মারা গেছে। শনিবার সন্ধ্যা হলেও তার লাশ আসেনি। ঢাকা শাহবাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ওই ব্যক্তি শুক্রবার সকালে মারা গেছেন।

শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে বোমা ব্লাস্টে তিনি আহত হয়েছিলেন এবং চিকিৎসক লিখেছেন বোমা বিস্ফোরণে তিনি মারা গেছেন। এ বিষওে সিরাজগঞ্জের ওসির সঙ্গে যোগাযোগ করেছি। তবে ওনারা এখনও কোন সিদ্ধান্তে পৌছায়নি।

বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা সাংবাদিকদের বলেন, ওইদিন রাতে বোমা বিস্ফোরণের শব্দ শুনেছি। জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর সমর্থক মোতালেব সরকার নির্বাচনে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তাকে এনে বোমা তৈরি করছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

এদিকে শ্রমিকলীগ নেতা মোতালেব সরকার বলেন, আমরা নৌকার ভোটের জন্য কাজ করছি। ওইদিন দুপুরে বাড়িতে রান্নার সময় প্রেশার কুকারটি বিস্ফোরিত হয় এবং এ ঘটনায় কেউ আহত হয়নি। বোমা বিস্ফোরণে ফজলু নামে একজনের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি ওই ব্যক্তি চেনেন না।

বেলকুচি থানার ওসি আনিছুর রহমান জানান, এ বিষয়টি জোর তদন্ত চলছে। ফজলু নামে ওই ব্যক্তির মৃত্যুর কথাও শুনেছি। তবে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।