Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

সিরাজগঞ্জে বালুর ট্রাক উল্টে চাপা পড়ে শিশু নিহত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সিরাজগঞ্জে বালুর ট্রাক উল্টে চাপা পড়ে শিশু নিহত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বালুবোঝাই ট্রাক উল্টে চাপা পড়ে আসিফ (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কয়েলগাঁতী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আসিফ উপজেলার কয়েলগাঁতী গ্রামের শাহীনের ছেলে।

 

স্থানীয়রা জানান, বালুবোঝাই একটি ট্রাক উল্লাপাড়া থেকে কয়েলগাঁতী গ্রামের দিকে আসছিল। পথিমধ্যে আসিফ ও তার বন্ধুরা ওই ট্রাকের বালুর ওপরে উঠে খেলা করছিল। ট্রাকটি কয়েলগাঁতী পশ্চিমপাড়ায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়।

 

এতে বালুর নিচে চাপা পড়ে আসিফ ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিস কর্মী এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে তার স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

   

কামারখন্দ থানার এসআই আব্দুল মতিন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।