পর্যটন নগরী কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
উপদেষ্টা জানান, ঐতিহ্যবাহী ও পুরনো এই পৌরসভাটিকে সিটি কর্পোরেশনে রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ও ব্যবস্থা নিতে ইতিমধ্যেই স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিগত এক সপ্তাহে সরকারের নেওয়া নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ানও তুলে ধরেন।
এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





