Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

সিঙ্গাপুরে বিএনপির ৩ শীর্ষ নেতা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সিঙ্গাপুরে বিএনপির ৩ শীর্ষ নেতা

চিকিৎসা নিতে বর্তমানে সিঙ্গাপুরে আছেন বিএনপির তিন সিনিয়র নেতা। তারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং মির্জা আব্বাস।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শনিবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি লিভারের সমস্যায় ভুগছেন। তার সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস গিয়েছেন। এর আগে গত ২৪ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সিঙ্গাপুরে যান। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও মেয়ে মির্জা সাফারুহ।

ব্যক্তিগত সচিব এম ইউনুস আলী ইউএনবিকে জানিয়েছিলেন, ঘাড়ের স্নায়ুতে ব্লকসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য ফখরুলকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।

এছাড়া বিএনপি নেতার স্ত্রীর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের একজন চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বলেও জানান ইউনুস। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবে ঢাকায় ফিরবেন তা জানাতে পারেননি তিনি।

এর আগে গত ২৭ জুন উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সেসময় জানিয়েছিলেন, ব্রেন স্ট্রোক করে গত ১৮ জুন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খন্দকার মোশাররফ। তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নেবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।