Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সিংহের সঙ্গে সেলফি তোলার চেষ্টা, থাবায় হাসপাতালে যুবক

admin • 14 Dec 2023, 09:53 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সিংহের সঙ্গে সেলফি তোলার চেষ্টা, থাবায় হাসপাতালে যুবক

সিংহের সঙ্গে সেলফি তোলারচেষ্টা করেছিলেন ২০ বছর বয়সী এক যুবক। পরে সেটির আক্রমণের শিকার হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ওই যুবক। গত মঙ্গলবার এমন ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।

 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, লাহোর থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত সারগোধা শহরে একটি মেলায় আয়োজন করে স্থানীয় সরকার।

   

সেখানে গিয়ে মুহাম্মাদ আমিন নামের এক ব্যক্তি খাঁচায় আটকানো সিংহটিকে ধরে সেলফি তোলারচেষ্টা করেন। এসময় সিংহটির থাবায় গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর ওই মেলা বাতিল করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

এ ঘটনার সপ্তাহখানেক আগেই পাকিস্তানের ভাওয়ালপুরে একটি চিড়িয়ায়নার সিংহের খাঁচায় এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ যায়, মৃত ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। তিনি চিড়িয়াখানার কর্মীদের ফাঁকি দিয়ে খাঁচায় ঢুকে পড়েছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।