Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
এক্সক্লসিভ জাতীয়

সারাদেশ থেকে পোস্টার, ব্যানার ও প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সারাদেশ থেকে পোস্টার, ব্যানার ও প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগাম প্রচার সামগ্রী সরানোর ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (৩ ডিসেম্বর) চিঠির অনুলিপি নির্বাচন কমিশনে (ইসি) এসেছে।

 

এতে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন ও বিধি অনুযায়ী সারাদেশ থেকে পোস্টার, ব্যানার, গেট, তোরণ ইত্যাদি প্রচার সামগ্রী অপসারণের নিমিত্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

   

এ লক্ষ্যে সিটি করপোরেশন ও পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান প্রয়োজন। নির্ধারিত সময়ে উপর্যুক্ত প্রচারণা সামগ্রী অপসারণ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে সিটি করপোরেশন ও পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয়া জন্য অনুরোধ করা হয়েছে।

   

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ইসি জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ উপলক্ষ্যে গত ১ নভেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণীর পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ১৫ নভেম্বর সময়সূচি ঘোষণা করা হয়েছে।

   

এবারের সংসদ নির্বাচনে ২৯টি দল ও স্বতন্ত্র মিলিয়ে দুই হাজার ৭১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।